ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর দিল আরব আমিরাত
কর্মসংস্থানের সুযোগ আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ওয়ার্ক পারমিট ব্যবস্থায় ব্যাপক সংস্কার এনেছে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয়। নতুন এ উদ্যোগের ফলে আবেদন প্রক্রিয়া সহজ হয়েছে, কমেছে প্রশাসনিক জটিলতা এবং বেড়েছে ডিজিটাল সেবার পরিধি। মন্ত্রণালয়ের মতে, এতে নিয়োগকর্তা ও কর্মী উভয়েই কম সময় ও খরচে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। এক পরিপত্রে জানানো হয়েছে, সংস্কার কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে আগামী ৩০ জুলাই পর্যন্ত অনলাইন জনপরামর্শ কার্যক্রম চালু থাকবে। এ উদ্যোগের মাধ্যমে নাগরিক, নিয়োগকর্তা ও সেবাগ্রহীতারা বিদ্যমান ওয়ার্ক পারমিট ব্যবস্থা নিয়ে মতামত ও সুপারিশ জানাতে পারবেন। বিশেষভাবে পারমিট অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং অপ্রয়োজনীয় শর্তাবলি কমানোর বিষয়ে মতামত আহবান করা হয়েছে।
০৯:৩৩ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার