Apan Desh | আপন দেশ

রাবিতে চারদিনব্যাপী এসপিএসএস প্রশিক্ষণ কোর্স শুরু

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১০:৫৭, ১১ অক্টোবর ২০২৫

রাবিতে চারদিনব্যাপী এসপিএসএস প্রশিক্ষণ কোর্স শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারদিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কোর্স ‘Applied Data Analysis with SPSS: A Hands-On Training Program’ শুরু হয়েছে। রাজশাহী ইউনিভার্সিটি হাইয়ার স্টাডি ক্লাবের (আরইউএইচএসসি) আয়োজনে এতে সহযোগিতা করছে ডেটা অ্যানালাইসিস প্রতিষ্ঠান StatX। 

শুক্রবার (১০ অক্টোবর) চার দিনব্যাপী এ কোর্সটি শুরু হয়ে চলবে ১১, ১৭ ও ১৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে। প্রশিক্ষণের অংশ হিসেবে থাকছে ১০ ঘণ্টার ব্যবহারিক সেশন, রেকর্ডেড ক্লাস, প্রয়োজনীয় মেটেরিয়ালস, সার্টিফিকেট ও একটি প্রজেক্ট সলভ।

কোর্সিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আব্দুল লতিফ, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা StatX এবং গবেষণা সহকারী, বায়োইনফরমেটিক্স ল্যাব (Dry), রাজশাহী বিশ্ববিদ্যালয়।

প্রশিক্ষণটির মূল উদ্দেশ্য শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের ডেটা বিশ্লেষণ ও গবেষণায় এসপিএসএস (SPSS) সফটওয়্যারের ব্যবহারিক দক্ষতা অর্জনে সহায়তা করা। এতে অংশগ্রহণকারীরা ডেটা এন্ট্রি, ক্লিনিং, বিশ্লেষণ, হাইপোথেসিস টেস্টিং এবং রিপোর্ট প্রস্তুতের প্রক্রিয়া হাতে-কলমে শিখছেন।

সেশনে প্রশিক্ষক অংশগ্রহণকারীদের সফটওয়্যারের মৌলিক ধারণা ও বিশ্লেষণ প্রক্রিয়া প্রদর্শন করছেন। অংশগ্রহণকারীরা বাস্তব ডেটা ব্যবহার করে বিশ্লেষণ অনুশীলনে যুক্ত হচ্ছেন এবং বিষয়ভিত্তিক প্রজেক্টে কাজ করছেন।

আয়োজকদের মতে, বর্তমান সময়ে গবেষণা, অ্যাকাডেমিক থিসিস, মার্কেট রিসার্চ ও সরকারি-বেসরকারি খাতে এসপিএসএস দক্ষতা একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা হিসেবে বিবেচিত হচ্ছে। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গবেষণা ও ডেটা বিশ্লেষণে নিজেদের সক্ষমতা আরও বাড়াতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে নাটোর-বগুড়ার ৯ এইচএসসি পরীক্ষার্থী বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কাঁচাবাজারে অস্বস্তির মধ্যেই বাড়ল চাল-মুরগির দাম বেগম রোকেয়া পদকের জন্য আবেদন আহ্বান রাজধানীতে ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়া ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২৭ ইমাম রেজার মাজারের লাল পতাকায় খামেনির কফিন