ছবি : আপন দেশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ। বিভিন্ন শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন তিনি।
ভর্তি-সংক্রান্ত সহযোগিতা করছেন। পাশাপাশি সেমিস্টার ফি পরিশোধে আর্থিক সহায়তা ও আবাসন সংকট নিরসনেও শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী সেমিস্টার ফি পরিশোধের শেষ সময় ঘনিয়ে এলেও প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে না পেরে মোস্তাফিজুর রহমান শুভকে বিষয়টি জানান। পরে তার প্রতিনিধিদের মাধ্যমে ওই শিক্ষার্থীকে সেমিস্টার ফি পরিশোধের জন্য আর্থিক সহযোগিতা দেয়া হয়।
আরও পড়ুন: দেউলিয়ার পথে হাঁটছে ইফাদ গ্রুপ
সহায়তা পাওয়া শিক্ষার্থীর পরিচয় জানতে চাইলে তা প্রকাশ করতে অনাগ্রহ প্রকাশ করেন মোস্তাফিজুর রহমান শুভ।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান শুভ বলেন, আমি প্রায়ই চেষ্টা করি শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। আমার সামর্থ্য অনুযায়ী যখন যে আবেদন আসে, তা সমাধানের চেষ্টা করি। গত পরশুদিন একজন শিক্ষার্থী তার সমস্যার কথা জানালে আর্থিক সহযোগিতা পাঠিয়েছি। আমি তার সফলতা কামনা করি।
তিনি আরও বলেন, এর আগেও অনেক শিক্ষার্থীকে বই কেনা, ভর্তি-সংক্রান্ত সহযোগিতা ও আবাসন সংকট নিরসনে সহযোগিতা করেছি। ইনশাআল্লাহ, যতদিন আছি, চেষ্টা করব শিক্ষার্থীদের পাশে থাকার। একই সঙ্গে অন্যদেরও যেকোনো মানবিক কাজে এগিয়ে আসার জন্য উৎসাহিত করব।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































