Apan Desh | আপন দেশ

বছরের ব্যবধানে এলসি খোলা কমেছে ২৭ ভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫২, ১৭ জুলাই ২০২৩

আপডেট: ১০:০০, ১৭ জুলাই ২০২৩

বছরের ব্যবধানে এলসি খোলা কমেছে ২৭ ভাগ

দেশে ২০২২-২৩ অর্থবছরের শেষ মাস জুনে আমদানি লেটার অব ক্রেডিট (এলসি) খোলার পরিমাণ ছিল সবচেয়ে কম। এলসি খোলার পরিমাণ এক অর্থবছরে প্রায় ২৫ বিলিয়ন ডলার বা ২৭% কমেছে। ব্যাংকাররা জানান, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিধিনিষেধের কারণে ব্যবসায়ীদের জন্য পণ্য আমদানির এলসি খোলা কঠিন হয়ে পড়েছে।

ব্যাংকারদের মতে কেন্দ্রীয় ব্যাংকের আরোপিত বিভিন্ন বিধিনিষেধ ও ডলার সংকটের কারণে এলসি খোলার পরিমাণ কমেছে । কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, জুন মাসে ৪.৭৫ বিলিয়ন ডলারের আমদানি এলসি খোলা হয়। ২০২১-২২ অর্থবছরের একই মাসের তুলনায় এলসি খোলার পরিমাণ কমেছে ৪৪%।

তথ্য বলছে, মে মাসে প্রায় ৫.৮৪ বিলিয়ন ডলারের আমদানি এলসি খোলা হয়, এপ্রিলে খোলা হয় ৪.৮৫ বিলিয়ন ডলারের এলসি।

২০২১-২২ অর্থবছরে মোট ৯৪.২৭ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছিল, যা ২০২২-২৩ অর্থবছরে ৬৯.৩৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অর্থাৎ, এলসি খোলার পরিমাণ এক অর্থবছরে প্রায় ২৫ বিলিয়ন ডলার বা ২৭% কমেছে।

ব্যাংকাররা জানান, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিধিনিষেধের কারণে ব্যবসায়ীদের জন্য পণ্য আমদানির এলসি খোলা কঠিন হয়ে পড়েছে। কিছু পণ্যের আমদানিতে শতভাগ মার্জিন থাকায় ব্যবসায়ীরা এলসি খুলতে নিরুৎসাহিত হচ্ছেন।

ব্যাংকাররা বলছেন, ব্যবসায়ীরা সাইট এলসি খুলতে আগ্রহী। কোনো বিক্রেতা এলসির রিকোয়্যারমেন্ট পূরণ করার পর অবিলম্বে (পাঁচ থেকে দশ দিনের মধ্যে) পরিশোধযোগ্য এই এলসি।

সাইট এলসি খোলা হলে খুব অল্প সময়ের মধ্যে পণ্যের মূল্য পরিশোধ করতে হবে জানিয়ে কর্মকর্তারা বলেন, আগামী দিনে ডলারের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে ডিফার্ড এলসি'র ক্ষেত্রে ডলার পরিশোধের সময়কাল কমপক্ষে ছয় মাস।

সংশ্লিষ্টদের মতে, ব্যাংকগুলো সাইট এলসি খোলার চেয়ে ডিফার্ড এলসি খুলতে বেশি আগ্রহী কারণ তাদেরও ডলারের সংকট রয়েছে। ডলার সংকট মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি অব্যাহত রেখেছে।

২০২২-২৩ অর্থবছরে রিজার্ভ থেকে রেকর্ড ১৩.৫৮ বিলিয়ন ডলার বিক্রি হয়েছে। এ কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমছে। ৯ জুলাই পর্যন্ত দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.০২ বিলিয়ন ডলার।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়