ছবি: আপন দেশ
পাবনার চাটমোহরে পৃথক অভিযানে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ তিন ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০ টার দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির, গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন ও ছাত্রলীগের সক্রিয় সদস্য বড়শালিকা গ্রামের রাশেদুল ইসলাম।
চাটমোহর থানার ওসি অলিউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, চাটমোহরে নাশকতার উদ্দেশ্যে হরিপুর ও গুনাইগাছা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছিল।
আরও পড়ুন <> বেরোবিতে ১৮ বছরেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি সাদা দল
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি জানার পর অভিযান চালায়। এ সময় হরিপুর এলাকা থেকে হুমায়ূনকে এবং গুনাইগাছা এলাকা থেকে রাসেল ও রাশেদুল ইসলামকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান। তাদের গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































