ছবি: আপন দেশ
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।
তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনে নিয়োজিত। এসময় তিনি ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমের বিষয়ে অবহিত হন।
আরও পড়ুন<<>>দেশে স্বর্ণ-রুপার আজকের বাজারদর
ফাউন্ডেশনের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যশিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ব্যাংকের সামগ্রিক সুনাম ও মূল্যবোধ ধারণ করে পরিচালিত হওয়ায় তিনি ফাউন্ডেশনের সামগ্রিক কর্মকান্ডের প্রশংসা করেন। তিনি আইবিএফ এর উন্নয়ন ও অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, জেনারেল ম্যানেজার মো. ফায়জুল কবীর ও ইসলামী ব্যাংকের কোম্পানি সেক্রেটারী মোহাম্মদ হাবিবুর রহমানসহ ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































