Apan Desh | আপন দেশ

রমজান সামনে রেখে খেজুরের ট্যাক্স কমিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:৫৬, ১১ ডিসেম্বর ২০২৫

রমজান সামনে রেখে খেজুরের ট্যাক্স কমিয়েছে সরকার

আগামী ফেব্রুয়ারিতে আসন্ন রোজাকে সামনে রেখে খেজুর আমদানির ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, রমজানে অনেকে খেজুর দিয়ে ইফতারি করেন। খেজুরের ওপর ট্যাক্স ছিল প্রায় ৫২.২ শতাংশ, সেটাকে কমানো হয়েছে। এটা এখন ৪০.৭ শতাংশের মতো হবে। মূলত খেজুরের একটা কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ, সেটা কমানো হয়েছে। 

আরও পড়ুন<<>>দেশের রিজার্ভ বেড়ে ৩১.৮৯ বিলিয়ন ডলার

ট্যাক্স কমানোর ফলে আমদানি নির্ভর পণ্য খেজুরের দাম অনেকটা কমে আসবে বলে জানান সংশ্লিষ্টরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু