Apan Desh | আপন দেশ

স্বর্ণ-রুপার আজকের বাজারদর 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬

স্বর্ণ-রুপার আজকের বাজারদর 

দেশের বাজারে বড় ব্যবধানে কমানো হয়েছে স্বর্ণ-রুপার দাম। সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) মূল্যবান এই ধাতু দুইটি বিক্রি হবে নতুন দামে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকায় বেচকেনা হচ্ছে।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এদিকে, স্বর্ণের দাম কমানোর সঙ্গে সঙ্গে সোমবার দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৯৩৩ টাকা কমে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২০২ টাকায় বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বেচাকেনা হচ্ছে ৩ হাজার ৯০৭ টাকায়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement