Apan Desh | আপন দেশ

দেশের রিজার্ভ বেড়ে ৩১.৮৯ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১০:৪০, ১১ ডিসেম্বর ২০২৫

দেশের রিজার্ভ বেড়ে ৩১.৮৯ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১৮৯০ দশমিক ০৭ মিলিয়ন ডলার—অর্থাৎ ৩১ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১০ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১৮৯০ দশমিক ০৭ মিলিয়ন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ড বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৭২২৪ দশমিক ৪২ মিলিয়ন ডলার।

আরও পড়ুন : স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন

এর আগে ১ ডিসেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩১২০৫ দশমিক ৬৪ মিলিয়ন ডলার এবং আইএমএফের বিপিএম-৬ মানদণ্ডে রিজার্ভ ছিল ২৬৫১০ দশমিক ৬৪ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ নির্ধারণ করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলেই নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ণয় করা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch