Apan Desh | আপন দেশ

১৩ দিনে রেমিট্যান্স এলো ৯৮ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৯, ১৪ জুলাই ২০২৪

আপডেট: ০১:৩৭, ১৫ জুলাই ২০২৪

১৩ দিনে রেমিট্যান্স এলো ৯৮ কোটি ডলার

চলতি জুলাই মাসের প্রথম ১৩ দিনে দেশে এসেছে ৯৭ কোটি ৮৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এরমধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

রোববার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৪ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৮ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার। বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।
 
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, গত ৭ থেকে ১৩ জুলাই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬০ কোটি ৮১ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স। অর্থবছরের প্রথম ৬ দিনে দেশে এসেছে ৩৭ কোটি ৫ লাখ ৩০ হাজার ডলার।
 
সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৪৫৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, কাতার, ওমান ও বাহরাইন।
 
দ্বিতীয় সর্বোচ্চ ২৯৬ কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। আর যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, কাতার, ওমান ও বাহরাইন থেকে ২০২৩-২৪ অর্থবছরে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ২৭৯ কোটি ৩২ লাখ, ২৭৪ কোটি ১৫ লাখ। ১৬০ কোটি ৭৭ লাখ, ১৪৯ কোটি ৬৭ লাখ, ১৪৬ কোটি ১৬ লাখ, ১১৫ কোটি, ১১২ কোটি ৩৫ লাখ ও ৬৩ কোটি ৯২ লাখ মার্কিন ডলার।
 
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী অর্থবছরের জুন মাসে দেশে ২৫৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত মে মাসে দেশে এসেছিল ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার, ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার, ২১৬ কোটি ৬০ লাখ ও ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
 
এছাড়া গত ডিসেম্বরে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। আর গত নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইতে এসেছে যথাক্রমে ১৯৩ কোটি ৪০ হাজার, ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার, ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার, ১৫৯ কোটি ৯৪ লাখ। ৫০ হাজার ও ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়