ছবি: সংগৃহীত
এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬ টায় এ ম্যাচ শুরু হবে।
র্যাংকিংয়ে এগিয়ে থাকায় এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টে সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশ নেয় বাংলাদেশ। ভেজা আউটফিল্ডের কারণে কোয়াটার ফাইনালের ম্যাচটিও খেলতে হয়নি জ্যোতিদের।
আরও পড়ুন <<>> মেসির বিদায়ী ম্যাচে দর্শক ডি মারিয়া
সেমিফাইনালে ভারতের বিপক্ষে ছন্দহীন বোলিং আর ব্যাটিং ব্যার্থতার কারণে বড় ব্যবধাণে ম্যাচ হারে টাইগ্রেসরা। অন্যদিকে বড় স্কোর করেও শ্রীলঙ্কার কাছে সেমিফাইনাল হেরেছে পাকিস্তান।
তাই তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে সেমিফাইনাল হারা এ দুই দল লড়বে ব্রোঞ্জ পদকের জন্য। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে এ ম্যাচে ফেভারিট হয়েই মাঠে নামবে বাংলাদশে। শেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের চারটিতে জয় মারফা, জ্যোতিদের।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































