Apan Desh | আপন দেশ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফাইল ছবি

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সে সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।

একই সঙ্গে আলামত গোপন ও মরদেহ গুম করার অপরাধে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মুস্তাক। তিনি গোপালপুর উপজেলার বাগুয়াটা গ্রামের মৃত আজমত আলীর ছেলে।

টাঙ্গাইলের সরকারি কৌঁশুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, পারিবারিক কলহের কারণে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর রাত থেকে ১৫ সেপ্টেম্বর বিকেলের মধ্যে যেকোনো সময় মুস্তাক তার স্ত্রী মুনিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর মরদেহ গুম করার উদ্দেশে বক্স খাটের তোশক ও পাটাতন তুলে তার নিচে মরদেহ লুকিয়ে রাখেন। পরে তিনি আত্মগোপন করেন। একপর্যায়ে স্বজনরা তল্লাশি চালিয়ে বক্স খাটের নিচ থেকে মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন <<>> টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড

ঘটনার পরদিন নিহতের ভাই মো. আমিনুল ইসলাম খান বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভূঞাপুর থানার এসআই মো. মেহেদী হাসান তদন্ত শেষে ২০২৩ সালের ২৫ অক্টোবর আসামি মুস্তাকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

মামলা চলাকালীন আসামি মুস্তাক জামিন নিয়ে আত্মগোপন করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়