ছবি: সংগৃহীত
কোনো দেশের বিমানবন্দর বা কোম্পানি যদি ইরানি বিমানকে জ্বালানি ও অবতরণের সুবিধা দিতে পারবে না। যদি সুবিধা দেয় তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে মার্কিন সরকারের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।
বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে সেজন্য আন্তর্জাতিক আকাশে ইরানি বিমানগুলোর চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সারা বিশ্বে ইরানের সব এয়ারলাইন্সের কাজ থমকে যাবে। যে বিমানবন্দর বা বিদেশি প্রতিষ্ঠান এগুলোকে সাহায্য করবে, তাদেরকে আন্তর্জাতিক ডলার লেনদেন ব্যবস্থা থেকে বের করে দেয়া হবে। এর সোজা অর্থ হলো, মার্কিন ডলারের সুবিধা হারালে সে সব বিদেশি কোম্পানি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং ইরানের মধ্যকার চলমান রাজনৈতিক যুদ্ধ ও চরম উত্তেজনার মধ্যেই তেহরানের ওপর এ নতুন অর্থনৈতিক চাপ তৈরি করা হলো। চলতি মাসের শুরুর দিকেই আমেরিকা ইরানের বাকি থাকা সব এয়ারলাইন্স এবং তাদের যন্ত্রাংশ দিয়ে সাহায্য করা বিদেশি কোম্পানিগুলোর ওপর কড়াকড়ি আরোপ করেছিল। বহু বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে এমনিতেই ইরানের এয়ারলাইন্সগুলো নতুন বিমান কেনা কিংবা পুরনো বিমানের যন্ত্রাংশ জোগাড় করতে হিমশিম খাচ্ছিল।
আরও পড়ুন <<>> ইরানকে আলোচনায় ফেরার আহবান যুক্তরাষ্ট্রের
ইরানকে আন্তর্জাতিক অর্থব্যবস্থা থেকে একঘরে করে ফেলার যে বড় পরিকল্পনা আমেরিকার রয়েছে, এটি তারই একটি অংশ। জ্বালানি, জাহাজ চলাচল, প্রযুক্তি বা সোনা যেকোনো খাতে ইরানের সাথে ব্যবসা করা বিদেশি কোম্পানিগুলোর ওপর এ ধরনের নিষেধাজ্ঞা এক বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের আগে চীনের উপ-প্রধানমন্ত্রী হি লিফেংয়ের সাথে বৈঠক করেন স্কট বেসেন্ট। চীন হলো ইরানের অন্যতম বড় অর্থনৈতিক ও কূটনৈতিক বন্ধু। তাই ইরানকে কোণঠাসা করার এ খেলায় বেজিংয়ের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মার্কিন অর্থমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে চীনা কর্মকর্তাদের সাথে তাদের ইতিবাচক আলোচনা চলছে। চীন এতে বেশ গুরুত্ব দিচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































