ছবি : আপন দেশ
সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এ অনুমোদন দিয়েছে দুদক।
বুধবার (০২ সেপ্টেম্বর) কমিশনের সভায় এ অনুমোদন দেয়া হয়।
এ জন্য দুদকের উপপরিচালক জাহিদ কালামকে প্রধান করে চার সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: বিদিশা এরশাদের জামিন নামঞ্জুর
দুদক সূত্রমতে, মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে গঠিত টিমটি অনুসন্ধান করবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































