Apan Desh | আপন দেশ

বিমানবন্দরে ১১ অভিযানে কোটি টাকার পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৫৮, ১৮ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে ১১ অভিযানে কোটি টাকার পণ্য জব্দ

ছবি: আপন দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি পৃথক অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ঢাকার কাস্টমস হাউস। 

১১ থেকে ১৭ অক্টোবর পরিচালিত এসব অভিযানে প্রায় ৯৮ লাখ ৬১ হাজার টাকার স্বর্ণ, ৫৮৯ লিটার মদ, ২ হাজার ৯২৩ কার্টন সিগারেট, ৩৫০টি ই-সিগারেটসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। 

জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে এই অভিযান চালানো হয়। 

রোববার (১৮ অক্টোবর) কাস্টমস হাউস, ঢাকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন <> সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে জব্দ করা অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে আমদানি নিষিদ্ধ ২৮৬ কেজি ত্বক ফর্সাকারী ক্রিম, ৯২টি মোবাইল ফোন এবং ৩১৫ কেজি ওষুধ। এ ছাড়া বাণিজ্যিক পরিমাণে বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়েছে।

এদিকে যাত্রীদের ব্যাগেজ সুবিধার অতিরিক্ত বাণিজ্যিক পণ্য থেকে এসব অভিযানের সময়ে ১ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৫৬ টাকা শুল্ক-কর আদায় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কাস্টমস হাউস জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দরে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। 

আপন দেশ/কেএম/এমটিআই

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়