Apan Desh | আপন দেশ

উপ-কর কমিশনারের নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩১, ১৬ মে ২০২৪

উপ-কর কমিশনারের নামে দুদকের মামলা

প্রতারণার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন- লক্ষীপুর-২ আসনের সাবেক এমপি কাজী সহিদ ইসলাম পাপুলের শ্যালিকা জেসমিন, উপ-কর কমিশনার খন্দকার মো. হাসানুল ইসলাম ও কর অঞ্চল-৮ এর উচ্চমান সহকারী হিরেশ লাল বর্মণ। 

বৃহস্পতিবার (১৬ মে) দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগ, আয়কর রিটার্ন ও রেজিস্ট্রার ঘষামাজা করে আয়, সম্পদ ও পারিবারিক ব্যয়ে পরিবর্তন করে প্রতারণার আশ্রয় নিয়েছেন তারা।

মূলত সাবেক এমপি পাপুলের অবৈধ সম্পদের অনুসন্ধান করতে গিয়ে তার শ্যালিকা জেসমিনের নামে থাকা দুলাভাইয়ের সম্পদের খোঁজ পায় দুদক। পরে কর ফাইল জব্দ করে দুদক। 

দেখা যায়, কর ফাইলে রিটার্ন দাখিলের রেজিস্ট্রারে জালিয়াতি করে প্রতারণার আশ্রয় নিয়ে পাঁচ বছরের আয়কর রিটার্ন ও রেজিস্ট্রার ঘষামাজা করে আয়, সম্পদ ও পারিবারিক ব্যয়ে পরিবর্তন করা হয়। 

দুদকের অনুরোধে এনবিআরের উচ্চ পর্যায়ের তদন্ত টিম জাল জালিয়াতির সঙ্গে উপ-কর কমিশনারসহ অন্যান্যদের জড়িত থাকার প্রমাণ পায়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ