Apan Desh | আপন দেশ

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপরে

নীলফামারী ও ডিমলা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৯, ৮ জুলাই ২০২৩

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপরে

ছবি : আপন দেশ

নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

শনিবার (৮ জুলাই) সকাল ৬টায় ওই পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার পরিমাপ করা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ মৌসুমে এই পয়েন্টে সর্বোচ্চ উচ্চতায় পানি প্রবাহিত হলো। 

জনপ্রতিনিধিরা বলছে, তিস্তার নদীর পানি বৃদ্ধির ফলে উপজেলার প্রায় ১০টি চরাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। 

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র বলছে, উজানের ঢল ও ভারী বর্ষণে শুক্রবার সন্ধ্যা থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। শনিবার সকাল ৬টায় তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে নদীর পানি প্রবাহের রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার। পরে পানি প্রবাহ কমে গিয়ে সকাল ৯টায় বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। 

উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান ও টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল ইসলাম জানান, তিস্তার পানি বৃদ্ধির ফলে নদীর অববাহিকার ১০টি চরাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এ ছাড়া গত কয়েক দিন থেকে নদীর পানি উঠানামায় এসব চরাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফা-উদ-দৌলা বলেন, ‘উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তার নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ মৌসুমে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি সর্বোচ্চ বিপৎসীমা অতিক্রম করলো। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখায় দ্রুত এ পরিস্থিতির উন্নতি হচ্ছে। এ ছাড়া পানি বৃদ্ধির ফলে সতর্কাবস্থায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড।’

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের