Apan Desh | আপন দেশ

রংপুর বিভাগ

ধানের শীষে আর ‘হ্যাঁ’ ভোট চাইলেন তারেক রহমান

ধানের শীষে আর ‘হ্যাঁ’ ভোট চাইলেন তারেক রহমান

ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁ’র পক্ষে রায় দেয়া আহবান জানিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি নেতাকর্মী ও ভোটারদের কাছে এ আহবান জানান। তারেক রহমান বলেন, আপনেরা জানেন আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। অন্তবর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন করে। কমবেশি সব রাজনৈতিকদল সে সংকার কমিশনে তাদের সংস্কার প্রস্তাব উপস্থাপন করে। আমরা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি। হতেপারে কিছু সংস্কার প্রস্তাবে দ্বিমত আছে। আমরা লুকুচাপা করেনি, কোনটিতে সম্মতি দিয়েছি, কোনটিতে ডিসএগ্রিমেন্ট (দ্বিমত) আছে। লুকুচাপার কোন বিষয় নয়-যে অধিকার ফেরানোর জন্য আবু সাঈদ ওয়াসিমসহ হাজারো ছাত্রজনতা জীবন উৎসর্গ করেছে-তাদের এ জীবনের মূল্য দিতে আমরা জুলাই সনদ স্বাক্ষর করেছি। নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্য তারেক রহমান বলেন, এখন ভোট কেন্দ্রে গিয়ে একটি ব্যালটে ধান শীষের সিল মারুন, অন্য ব্যালটে হ্যাঁ`র পক্ষে রায় দেন।

০৯:২৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার

‘সশস্ত্র বাহিনীর দ্বারা গুম-খুন না হলে হাসিনা ফ্যাসিস্ট হতো না’

‘সশস্ত্র বাহিনীর দ্বারা গুম-খুন না হলে হাসিনা ফ্যাসিস্ট হতো না’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে কোনো দলের সঙ্গে এখনো বৈঠক করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাংলাদেশের প্রয়োজনে যদি কখনো জোটের প্রয়োজন মনে হয় তবে সময়ই বলে দেবে। এসব কথা জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ‎শনিবার (১১ অক্টোবর) দুপুরে রংপুরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের সঙ্গে এ মন্তব্য করেন তিনি। এসময় ঐক্যমত কমিশনে জুলাই সনদের আইনগত ভিত্তির দাবিতে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণকে স্বাগত জানিয়ে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানান আখতার হোসেন।

০৩:৫৪ পিএম, ১১ অক্টোবর ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement