Apan Desh | আপন দেশ

তিস্তা

তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

বহুল প্রতীক্ষিত তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম আনুষ্ঠানিক সরকারি বিদেশ সফরে চীন যেতে পারেন। মঙ্গলবার (২৬ মে) ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমের বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশ ভারত ও ভুটান থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ থাকা সত্ত্বেও বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নিতে পারেন।

০৬:১১ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার

নির্বাচনের আগে হঠাৎ আলোচনায় তিস্তা প্রকল্প

নির্বাচনের আগে হঠাৎ আলোচনায় তিস্তা প্রকল্প

বাংলাদেশে চলছে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন। নির্বাচনের ধরন নিয়ে ক্ষমতাসীন ও বিরোধীদের অবস্থান বিপরীতমুখি। এ নিয়ে খুনোখুনিও হয়েছে। অতীতের যেকোনো সংসদ নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন বেশ তাৎপর্যপূর্ণ। বিশ্ব মোড়লরা নির্বাচন নিয়ে চক্রান্ত করছে বলে দাবি খোদ সরকার প্রধানের।ওদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমারা বাঁকা নজরে তাকিয়ে আছে। টানা তিনবারের শেখ হাসিনার সরকারের প্রতি দৃশ্য-অদৃশ্যমান নানামুখি চাপ সৃষ্টি করছে। ভিসানীতির আওতায় নিষেধাজ্ঞার মতো খড়গ ঝুলিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। 

১১:০৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

সিকিমে তিস্তার বাঁধে ভাঙন, দেশের উত্তরাঞ্চলে বড় বন্যার আশঙ্কা

সিকিমে তিস্তার বাঁধে ভাঙন, দেশের উত্তরাঞ্চলে বড় বন্যার আশঙ্কা

ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। সেখানে অতিভারী বর্ষণে তিস্তা ভয়ংকর রূপ নিয়েছে। ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জলপাইগুড়িতে জারি করা হয়েছে সতর্কতা। ফলে বাংলাদেশের উত্তরবঙ্গেও তিস্তাপাড়ে বড় আকারের বন্যার আশঙ্কা করা হচ্ছে। আর উজানে (সিকিমে) পানির চাপ বাড়ায় বাংলাদেশের লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। প্রবল পানির চাপে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

০৬:২০ পিএম, ৪ অক্টোবর ২০২৩ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement