Apan Desh | আপন দেশ

মতবিনিময়

কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়

কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়

কুড়িগ্রামে পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। সভাটি  আয়োজন করে বাংলাদেশ পরিবেশ অধিদফতর। রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার হয়। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিবেশ অধিদফতরের বাস্তবায়নাধীন মনিটরিং অ্যান্ড ইনফোর্সমেন্ট উইংয়ের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

০৭:১৩ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

নলডাঙ্গায় নবাগত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে মতবিনিময়

নলডাঙ্গায় নবাগত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে মতবিনিময়

নাটোরের নলডাঙ্গা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় সভা হয়েছে। সভায় উপজেলার উন্নয়ন, সম্ভাবনা, বিদ্যমান সমস্যা ও জনসেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও শাম্মী আক্তার।  মতবিনিময় সভায় নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রকিবুল হাসান সুজন, পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম মো. আবু তাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামসুল আলমসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০৫:২২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

মানবপাচার প্রতিরোধে গাইবান্ধায় মতবিনিময়

মানবপাচার প্রতিরোধে গাইবান্ধায় মতবিনিময়

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানবপাচার প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত পরিবারের টেকসই পুনর্বাসনে গণমাধ্যমের ভূমিকা জোরদারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)। শনিবার (১৯ জুলাই) জিইউকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জিইউকের সহকারী সমন্বয়কারী জয়া প্রসাদ, প্রাইম প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. মামুনুর রশিদ, গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. রাহুল ইসলাম রুবেলসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

০৫:৩৮ পিএম, ১৯ জুলাই ২০২৬ রোববার

শ্রীপুরে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় 

শ্রীপুরে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় 

গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এ সভাটি আয়োজিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ ভূঞা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো নূরুল করিম ভূঁইয়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

০৪:৪৮ পিএম, ১৬ জুন ২০২৬ মঙ্গলবার

গাইবান্ধায় উদ্যোক্তাদের সমস্যা-সমাধান শীর্ষক মতবিনিময় সভা

গাইবান্ধায় উদ্যোক্তাদের সমস্যা-সমাধান শীর্ষক মতবিনিময় সভা

গাইবান্ধায় ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ এবং স্থানীয় উদ্যোক্তাদের সমস্যা নিরসনের লক্ষ্যে উদ্যোক্তাদের সমস্যা ও সমাধান” শীর্ষক একটি মতবিনিময় সভা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে গাইবান্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজের সম্মেলন কক্ষে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের এমপি মো. আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক গাইবান্ধার সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস, শিক্ষাবিদ ফেরদৌস আলম ফিরোজ এবং অধ্যক্ষ প্রকৌশলী সাইফুল ইসলাম।

০৬:২১ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার

কাঙ্খিত দেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঙ্খিত দেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদ-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছেন শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। এ ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। প্রত্যাশিত দেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতা কামনা করছি। দেশবাসীর সহযোগিতা থাকলে জনগণের চাওয়া অনুযায়ী দেশ গঠনে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও উল্লেখ করেন তিনি।

০৪:১২ পিএম, ২১ মার্চ ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement