Apan Desh | আপন দেশ

পিরোজপুর জেলা

শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের ধর্মঘট

শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের ধর্মঘট

দুই দফা দাবিতে বাংলাদেশ ডাক বিভাগের আওতাধীন দেশের সব শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। সোমবার (০৬ জুলাই) থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দেশের প্রায় ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরের প্রায় ২৩ হাজার ২১ জন কর্মচারী অংশ নিয়েছেন। জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ডাক বিভাগের ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরের শাখা রয়েছে। এতে মোট ২৩ হাজার ২১ জন কর্মচারী কর্মরত রয়েছেন। অথচ এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও তারা অত্যন্ত সামান্য সম্মানী ভাতা পান। যা দেশের নিম্নতম বেতনভুক্ত অনেক কর্মচারীর পারিশ্রমিকের চেয়েও কম বলে দাবি তাদের।

০৮:২৮ পিএম, ৬ জুলাই ২০২৬ সোমবার

প্রাইভেটকার খালে পড়ে চার শিশুসহ নিহত ৮

প্রাইভেটকার খালে পড়ে চার শিশুসহ নিহত ৮

পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে চার শিশু। বুধবার (৯ অক্টোবর) রাত সোয়া ২টায় সদর উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোতাহার (৪৫),তার স্ত্রী সাবিনা (৩৬), মেয়ে মুক্তা (১০) ও ছেলে শোয়াইব (২)। অপর ২ শিশু ও নারী-পুরুষের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, বুধবার রাত ২টার দিকে পিরোজপুরের কদমতলা বাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে। এ ঘটনায় চার শিশুসহ মোট ৮ জন নিহত হয়েছেন।

০৮:২০ এএম, ১০ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement