ছবি: আপন দেশ
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (১৫ নভেম্বর) শরীয়তপুরের বেশকিছু এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
শনিবার (১৪ নভেম্বর) শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, লাইনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কর্তন কাজের জন্য রোববার শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির পালং-২ (১০ এমভিএ) উপকেন্দ্রের ৩সি নম্বর (টুমচর) ফিডার এবং নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের আওতাধীন বেশকিছু এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
আরও পড়ুন <> জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার দাবি বাংলাদেশের
এর মধ্যে সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা টুমচর ফিডারের কাশিপুর, টুমচর, টেকেরহাট ও ঝাউচর এলাকায়। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা নাড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের পাটদল সেকশন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































