Apan Desh | আপন দেশ

তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রিতে নামল তাপমাত্রা, জেঁকে বসছে শীত

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:০৬, ১২ নভেম্বর ২০২৬

তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রিতে নামল তাপমাত্রা, জেঁকে বসছে শীত

ছবি: আপন দেশ

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ক্রমেই জেঁকে বসছে শীত। তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। ভোর ও সকালে অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। বাড়ছে শীতের আমেজ। তাপমাত্রার এ নিম্নমুখী প্রবণতায় শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে উত্তরের জনপদে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

আগের দিন বুধবার (১১ নভেম্বর) এ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন <> টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায় 

স্থানীয়রা জানান, দিনের বেলায় রোদে কিছুটা উষ্ণতা থাকলেও বিকেল থেকে ঠান্ডা বাড়তে থাকে। বিশেষ করে গভীর রাত ও ভোরে শীত বেশি অনুভূত হচ্ছে। 

শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালক এবং কৃষকরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতাঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে উত্তরের হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে তাপমাত্রা কমছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়