ছবি: আপন দেশ
রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
বুধবার (১১ নভেম্বর) নেসকোর রংপুর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় ১১/০.৪ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে গাছের ডালপালা ছাঁটাইসহ প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণকাজ করা হবে।
আরও পড়ুন <> প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন
নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো, নাহার বক্সের গলি, মাস্টারপাড়া, দক্ষিণ বাবূ খাঁ, মধ্য বাবূ খাঁ, উত্তর বাবূ খাঁ, বাবূ খাঁ মহিলা মাদ্রাসা, পশ্চিম বাবূ খাঁ, নান্ডাপাড়া, শান্তিনগর ও শান্তিধারা, টার্মিনাল রোড, গণেশপুর, গুড়াপাড়া ও গুড়াতিপাড়া, ব্যাংক কলোনি, পাকপাড়া, গোমস্তাপাড়া এবং ইঞ্জিনিয়ার পাড়া সংলগ্ন এলাকা।
তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণকাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে নেসকো।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানটি।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































