ছবি: আপন দেশ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধায় বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর) জেলা পরিষদের আয়োজনে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি। পরে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন তিনি।
এ সময় সংরক্ষিত নারী আসনের এমপি মমতাজ আলো আহমেদ, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন<<>>টাঙ্গাইলে দেশীয় মাছের আকাল
অন্যদিকে, জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এমপি মমতাজ আলো আহমেদ।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































