Apan Desh | আপন দেশ

ডিবি

ডিবি হারুনের দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক

ডিবি হারুনের দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক

সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দায়ের করা দুই মামলায় চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (০৯ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান। দুদক জানায়, সজেকা, ঢাকা-১-এর মামলা নং ১৬ (১৭ ডিসেম্বর ২০২৪) এ হারুন অর রশীদের বিরুদ্ধে ২১ কোটি ২৮ লাখ ৯ হাজার ৬০৫ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে ব্যয় বাদে তার বৈধ আয় ১ কোটি ২৯ লাখ ১৫ হাজার ৬ টাকা হারুনের বিরুদ্ধে ১৯ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার ৫৯৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুদক।

০৯:২৪ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই

ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজারের কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে বসুরহাট-হাজারীহাট সড়কের বিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ইসলামী ব্যাংক আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার আবদুর রহমান বসুরহাট থেকে ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে আবু মাঝির হাট যাচ্ছিলেন। পথে বিদ্যুৎ অফিস পার হওয়ার পর ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন ব্যক্তি প্রাইভেটকার নিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় অস্ত্র হাতে ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন প্রাইভেটকার থেকে বের হয়ে আবদুর রহমানকে ইয়াবা বিক্রির অভিযোগে আটক করার কথা বলে গাড়িতে তুলে নেন। পরে তাকে সেনবাগ উপজেলার নবীপুর এলাকায় নিয়ে রেখে যায়। এ সময় তার কাছে থাকা ১২ লাখ টাকা নিয়ে যায় তারা।

০৭:২৩ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, তদন্তে ডিবি

শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, তদন্তে ডিবি

জামায়াত নেতা ও সুনামগঞ্জ-২ আসনের মনোনয়নপ্রত্যাশী, সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দিতে গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম। রোববার (০৭ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রিদওয়ান হোসেন রবিন মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে বিকালে আদালত অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।

০৬:৫০ পিএম, ৭ ডিসেম্বর ২০২৫ রোববার

দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিবি

দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিবি

রাজধানীতে সাম্প্রতিক সহিংসতা, ভীতি সৃষ্টির চেষ্টা ও সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি বলছে, আইন প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে এসব কার্যক্রম দমন করা হবে। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা নগরবাসীর সহযোগিতা চেয়েছি। যারা ভীতি সৃষ্টির চেষ্টা করছে বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আইনের যতটুকু প্রয়োগের ক্ষমতা আমাদের আছে, সেটার সর্বোচ্চ প্রয়োগ করবো।

০৪:৩৭ পিএম, ১২ নভেম্বর ২০২৫ বুধবার

অনৈতিক কাজে নারীসহ ডিবি কনস্টেবল হাতেনাতে আটক

অনৈতিক কাজে নারীসহ ডিবি কনস্টেবল হাতেনাতে আটক

সিরাজগঞ্জ সদরের রায়পুর পশ্চিমপাড়া গ্রামে এক নারীর সঙ্গে অনৈতিক অবস্থায় হাতেনাতে ধরা পড়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক পুলিশ সদস্য। বুধবার (০১ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম সেলিম আহমেদ। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা। বর্তমানে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লাকি খাতুন নামে এক নারী ওই এলাকায় প্রভাব খাটিয়ে আসছিলেন। তার সঙ্গে ডিবি কনস্টেবল সেলিম আহমেদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্থানীয়রা অভিযোগ করেন, লাকি খাতুনের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।

০৮:৫১ পিএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement