Apan Desh | আপন দেশ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:০৮, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১১:২৪, ২৮ অক্টোবর ২০২৬

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা

ফাইল ছবি

চট্টগ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে সাংগঠনিক সব পদ হারালেন জামায়াত নেতা মোহাম্মদ ইসমাইল। চারটি গুরুত্বপূর্ণ পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, সার্বিক দিক বিবেচনায় মহানগর সংগঠন এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে ইসমাইলকে নিয়ে বাড়াবাড়ি করলে তাকে তার স্ত্রীর মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়া হয় বলে দাবি করেন ওই নারীর স্বামী। এ নিয়ে প্রবাসী ও তার স্ত্রীর পরিবারের মধ্যে একাধিক বৈঠক হয়।

ইসমাইলের সঙ্গে তার শারীরিক সম্পর্কের কথা স্বীকার করা এবং প্রাণের ভয়ে ওই নারীকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নেয় তারা।  ২০২৪ সালের ১৮ ডিসেম্বর ডিভোর্স হয় তাদের।

আরও পড়ুন<<>>জামায়াত নেতার আপত্তিকর ভিডিও, পদ থেকে অব্যাহতি

জানা যায়, ২০২৩ সাল থেকে সে নারীর ব্যবহৃত ডিভাইসগুলো নজরদারিতে রাখেন তার সিঙ্গাপুরপ্রবাসী স্বামী। সে প্রবাসীর আত্মীয়-স্বজনরা তাদের অনৈতিক সম্পর্কের যাবতীয় প্রমাণাধি হস্তান্তর করে মহানগর জামায়াতকে।

জামায়াতের দলীয় তদন্ত কমিটি সব অভিযোগ প্রমাণ হওয়ার প্রতিবেদন মহানগরকে দিলে গত ০৭ অক্টোবর ইসমাইলকে চান্দগাঁও থানা আমিরের পদ থেকে সরিয়ে দেয়। পরে ৮ অক্টোবর ইসমাইলকে পদ থেকে সরিয়ে তার পরিবর্তে অধ্যাপক জসিম উদ্দিনকে চান্দগাঁও থানা আমিরের দায়িত্ব দেয় জামায়াত।

এদিকে এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি নির্দোষ বলে দাবি করে ইসমাইল। 

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়