Apan Desh | আপন দেশ

নগদ টাকাসহ ৬ জুয়াড়ি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি , আপন দেশ

প্রকাশিত: ১১:২৩, ১২ অক্টোবর ২০২৬

নগদ টাকাসহ ৬ জুয়াড়ি আটক

ছবি: আপন দেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ১৭০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

​আটক ব্যক্তিরা হলেন—মো. আবু সুফিয়ান (৩২), মো. সুলতান সরকার (৪২), মো. জহির উদ্দিন (৩৫), মো. নাজিরুল ইসলাম (৩০), মো. সাইফুল ইসলাম (২৮) ও মো. তৈয়ব আলী (২৮)। তারা সবাই স্থানীয় বাসিন্দা।

আরও পড়ুন<<>>সাজেকে পর্যটক ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা

​পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত পৌনে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনাইকাজি এলাকায় রাত্রিকালীন ও বিশেষ ডিউটির অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় হাতেনাতে তাস ও নগদ টাকাসহ ওই ছয় জুয়াড়িকে আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

​কুড়িগ্রাম জেলা ডিবির ওসি মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জুয়া একটি বড় সামাজিক ব্যাধি। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় জুয়ার বিরুদ্ধে পুলিশের নজরদারি রয়েছে। কুড়িগ্রাম জেলাকে জুয়ামুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়