Apan Desh | আপন দেশ

নারী-শিশুসহ ৪ জনকে পুশইনের চেষ্টা

কুষ্টিয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:১০, ৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:১০, ৯ অক্টোবর ২০২৬

নারী-শিশুসহ ৪ জনকে পুশইনের চেষ্টা

ছবি : আপন দেশ

কুষ্টিয়ায় চারজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাত ৩টায় ৪৭ বিজিবির অধীনস্থ শেওড়াতলা বিওপির সীমান্ত ১৪৪/৪-এস পিলার এলাকায় এঘটনা ঘটে।

বিজিবি জানিয়েছে,ভারতের ১১ ব্যাটালিয়ন বিএসএফের বিজয় মাঠপাড়া ক্যাম্প থেকে দুই পুরুষ, এক নারী ও এক শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবির গোয়েন্দা তথ্য ও সতর্ক টহলে বিষয়টি শনাক্ত হলে স্থানীয়দের সহযোগিতায় তা প্রতিহত করা হয়। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফের এ কর্মকাণ্ডের প্রতিবাদ জানায় বিজিবি।

আরও পড়ুন <<>> ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

শুক্রবার (০৯ অক্টোবর) বিজিবি আরও জানায়, সকাল ছয়টার দিকে ১০৪ নম্বর গেট দিয়ে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।

এদিকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সতর্কতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়