Apan Desh | আপন দেশ

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৪, ৯ অক্টোবর ২০২৬

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

ছবি : আপন দেশ

নোয়াখালীর সেনবাগে ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৯ অক্টোবর) সকালে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ঘোরকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের কৃষকের নাম শেখ খাজা মাইনুদ্দিন (৪৫)। দক্ষিণ ঘোরকাটা গ্রামের মৃত শেখ শফিকের ছেলে তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে বাড়ির পশ্চিম পাশের জমি থেকে গরুর জন্য ঘাস আনতে যান মাইনুদ্দিন। এসময় পাশের গ্রামের জমির মালিক জাকির হোসেন (৩০) ধানখেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। ঘাস কেটে বাড়ির ফেরার পথে ওই বৈদ্যুতিক সংযোগে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মাইনুদ্দিন।

আরও পড়ুন<<>> কুমিল্লায় স্কুলশিক্ষার্থী তাজমিন হত্যাকাণ্ডে আটক ১

শুক্রবার সকালে মাইনুদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গা ঢাকা দেন জমির মালিক জাকির। খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সেনবাগ থানার ওসি মো. হযরত আলী মিলন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জাকির পলাতক রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়