Apan Desh | আপন দেশ

কিশোর গ্যাং

কিশোর গ্যাংয়ের মূলহোতা নিহত, গ্রেফতার ৩

কিশোর গ্যাংয়ের মূলহোতা নিহত, গ্রেফতার ৩

রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এলেক্স গ্রুপের মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমন নিহত হয়েছেন। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন এলেক্স ইমন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

০৭:২৭ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

কিশোর গ্যাংয়ের তাণ্ডবে আতঙ্কিত নগরবাসী

কিশোর গ্যাংয়ের তাণ্ডবে আতঙ্কিত নগরবাসী

দেশজুড়ে ফের কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে। খুন, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ, ইভ টিজিংসহ নানা অপরাধে জড়াচ্ছে তারা। অস্ত্র হাতে প্রকাশ্যে বাস ডাকাতি, চলন্ত গাড়িতে ছিনতাই করছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় গ্যাং সদস্যদের বেপরোয়া কর্মকাণ্ডে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। নগরীর অলিগলিতে গ্যাং সদস্যদের প্রকাশ্যে অস্ত্রের মহড়া বাড়ছে। তারা দলবদ্ধ হয়ে চলাফেরা করছে। আধিপত্য বিস্তারে প্রতিপক্ষকে হামলা করছে। এতে সাধারণ পথচারীরাও হচ্ছে আক্রান্ত। অধিকাংশ কিশোর গ্যাং সুবিধাবঞ্চিত পরিবারের সন্তান। তারা সহজে অর্থ উপার্জনের লোভে অপরাধে জড়ায়। 

১০:০৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ