Apan Desh | আপন দেশ

রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৫, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ছবি: আপন দেশ

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনীতে জাতীয় পতাকার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকতা শেষে মনোজ্ঞ ডিসপ্লেতে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রাজশাহী অঞ্চলের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পবা-মোহনপুর আসনের এমপি ও অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। সম্প্রতি ইউনিয়ন ও স্কুল পর্যায় থেকে প্রায় ২২ লাখ শিক্ষার্থীকে ফুটবল খেলার মাঠে নিয়ে আসা হয়েছে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

আরও পড়ুন<<>>বিশ হাজার তাল বীজ রোপণ উৎসব শুরু

তিনি বলেন, শুধু ফুটবল বা ক্রিকেট নয়, দাবা, হ্যান্ডবলসহ অন্যান্য খেলাকেও সমান গুরুত্ব দিতে হবে। প্রতিটি শিশু ও কিশোরের আলাদা মেধা ও দক্ষতা রয়েছে। তাদের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে খেলাধুলাকে পেশা হিসেবে নেয়ার সুযোগ তৈরি করতে হবে।

তোমাকেই খুঁজছে বাংলাদেশ-এর মতো আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা অন্বেষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আজকের খেলার মাঠ থেকে উঠে আসা খেলোয়াড়েরাই ভবিষ্যতে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।

রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী-৬ আসনের এমপি আবু সাঈদ চাঁদ, রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. শামীম আরা চৌধুরী।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়