Apan Desh | আপন দেশ

রাজশাহী জেলা

প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: এমপি মিলন

প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: এমপি মিলন

প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। পরিবারের গৃহকর্ত্রীর নামে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী-৩ আসনের এমপি অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি আরও বলেন, এ কর্মসূচির সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হলে সঠিক তথ্য সংগ্রহ ও নির্ভুল তালিকা তৈরি করতে হবে। এ জন্য মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারীদের সততা, নিরপেক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। শনিবার (১০ অক্টোবর) সকালে রাজশাহীর পবা উপজেলা পরিষদ সভাকক্ষে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

০৭:৫৬ পিএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার

রাজশাহীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক জুনিয়র টেনিস আসর

রাজশাহীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক জুনিয়র টেনিস আসর

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। সোমবার (০৫ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে স্বাগতিক বাংলাদেশসহ দশটি দেশের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। অন্য দেশগুলো হলো ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা দেশি-বিদেশি খেলোয়াড়দের রাজশাহীতে স্বাগত জানান। তারা বলেন, আন্তর্জাতিক এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণ খেলোয়াড়েরা অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন। 

০৪:০০ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার

আরএমপির অভিযানে ৭৫ জনের হাতে ফিরল হারানো মোবাইল

আরএমপির অভিযানে ৭৫ জনের হাতে ফিরল হারানো মোবাইল

হারানো শখের মোবাইল ফোন ফিরে পাওয়া অনেকের কাছেই স্বপ্নের মতো। আর সে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করা ৭৫টি মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেয়া হয়েছে। রাজশাহী মহানগরীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট সে জিডির সূত্র ধরে প্রযুক্তিগত অনুসন্ধান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৭৫টি ফোন শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়।

০২:৫২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement