ছবি : আপন দেশ
পঞ্চগড়ে এসএসসি ও সমমান পরীক্ষায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। এর মধ্যে বোদা উপজেলার দুটি এবং তেঁতুলিয়া উপজেলার একটি প্রতিষ্ঠান রয়েছে।
প্রতিষ্ঠান তিনটি হলো—বোদা উপজেলার বলরামহাট মডেল বালিকা উচ্চবিদ্যালয়, বোদা সর্দারপাড়া বালিকা উচ্চবিদ্যালয় এবং তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা।
অফিস সূত্রে জানা গেছে, বলরামহাট মডেল বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশ নেয়। সে অকৃতকার্য হয়েছে।
বোদা সর্দারপাড়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের কেউ পাস করতে পারেনি।
তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা থেকে ২১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের একজনও উত্তীর্ণ হতে পারেনি।
সোমবার (১০ আগস্ট) বলরামহাট মডেল বালিকা উচ্চবিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে প্রায় ১০০ জন শিক্ষার্থী থাকার কথা। তবে দুপুরে উপস্থিত ছিল মাত্র ১০ জনের মতো।
আরও পড়ুন <<>> রেলস্টেশনে বুকিং সহকারীদের মানববন্ধন
এসময় বিদ্যালয়ে তিনজন শিক্ষককে পাওয়া যায়। তবে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক-কর্মচারীদের পাওয়া যায়নি। বিদ্যালয়টির কোথাও কোনো সাইনবোর্ডও দেখা যায়নি। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হলেও এখনো বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়নি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































