ছবি: আপন দেশ
টাঙ্গাইলে ‘অ্যান্ড অ্যাওয়ে’ লীগ পদ্ধতিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে।
শনিবার(১১ জুলাই) বিকেল ৩টায় এ টুর্নামেন্ট উদ্বোধন করা হবে।
এবারের জেলা প্রশাসক গোল্ডকাপে অংশগ্রহণ করছে ১২টি উপজেলার ফুটবল দল। যদিও টুর্নামেন্টের মান সর্বোচ্চ পর্যায়ে রাখতে প্রতিটি দলে অতিথি খেলোয়াড় হিসেবে ৫ জন করে বিদেশী ফুটবলার খেলার সুযোগ রাখা হয়েছে।
টাঙ্গাইল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে টাঙ্গাইল সদর বনাম বাসাইল উপজেলা। একই দিন মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ মাঠে নামবে মধুপুর উপজেলা বনাম ঘাটাইল উপজেলা।
এদিকে গোপালপুর সুতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ধনবাড়ী বনাম গোপালপুর উপজেলা। ভূঞাপুর ইব্রাহিম খাঁ সরকারি কলেজ মাঠে কালিহাতী বনাম ভূঞাপুর উপজেলা, নাগরপুর সরকারি কলেজ মাঠে দেলদুয়ার বনাম নাগরপুর উপজেলা এবং সখীপুর উপজেলা পরিষদ খেলার মাঠে মির্জাপুর বনাম সখীপুর উপজেলা মুখোমুখি হবে।
আরও পড়ুন<<>> বান্দরবানে সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ
একই পদ্ধতির দ্বিতীয় লেগে সোমবার (১৩ জুলাই) ঘাটাইল জিবিজি কলেজ মাঠে ঘাটাইল বনাম মধুপুর উপজেলা, ধনবাড়ী সরকারি কলেজ মাঠে গোপালপুর বনাম ধনবাড়ী উপজেলা, কালিহাতী আরএস সরকারি পাইলট মডেল কলেজ মাঠে ভূঞাপুর বনাম কালিহাতী উপজেলা, বাসাইল উপজেলা মাঠে টাঙ্গাইল সদর বনাম বাসাইল উপজেলা, দেলদুয়ার উপজেলা স্টেডিয়ামে নাগরপুর বনাম দেলদুয়ার উপজেলা এবং মির্জাপুর মিনি স্টেডিয়ামে সখীপুর বনাম মির্জাপুর উপজেলা মুখোমুখি হবে।
টাঙ্গাইল স্টেডিয়ামে ১৯ জুলাই থেকে ১৫ জুলাই সুপার সিক্স পর্ব, একই মাঠে ২৮ ও ২৯ জুলাই সেমিফাইনাল এবং ১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে।
উল্লেখ্য, টাঙ্গাইলে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ মানেই এক সময় বাংলাদেশের বিখ্যাত মোহামেডান-আবাহনীসহ নামীদামী ক্লাবের অংশগ্রহণ ছিল। তখন ক্রীড়াপ্রেমি দর্শকে ভরপুর থাকতো টাঙ্গাইল স্টেডিয়াম।
১৯৮০ সালে তৎকালীন জেলা প্রশাসক মো. রেজাউল ইসলাম প্রথম টাঙ্গাইলে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করে ক্রীড়াঙ্গনে নবজাগরণ সৃষ্টি করেন। সর্বশেষ ২০১৫ সালে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। শেষ খেলায় টাঙ্গাইল ইয়ুথ ক্লাব চ্যাম্পিয়ন এবং ঢাকার বিজেএমসি রানার্সআপ হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































