তৌসিফ মাহবুব। ফাইল ছবি
কক্সবাজারের উখিয়ায় ইনানীর পাটুয়ারটেক সৈকতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব।
শনিবার (১৭ অক্টোবর) মর্মান্তিক এ ঘটনায় নিজের কষ্টের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।
ফেসবুকে তৌসিফ মাহবুব লিখেছেন, এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।
আরও পড়ুন <<>> বিয়ে না করার কারণ জানালেন সালমান খান
অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ১০ জনের প্রাণহানির খবর সামনে আসার পর থেকেই শোক ও উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও ঘটনাটি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
তৌসিফ মাহবুবের এ পোস্টেও মর্মান্তিক দুর্ঘটনায় তার গভীর শোক ও কষ্টের প্রতিফলন ঘটেছে।
এর আগে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি যত্রতত্র রিসোর্ট ব্যবসার তীব্র সমালোচনাও করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































