Apan Desh | আপন দেশ

লক্ষ্মীপুর পৌরসভার বাজেট ঘোষণা

লক্ষীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৪, ৭ জুলাই ২০২৬

লক্ষ্মীপুর পৌরসভার বাজেট ঘোষণা

ছবি: আপন দেশ

নতুন কোন কর আরোপ ছাড়াই ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য লক্ষ্মীপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটের পরিমাণ ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১ শত ৪৯ টাকা। 

মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক সম্রাট খিসা।

তিনি বলেন, প্রণীত বাজেটে দুটি খাত রয়েছে। একটি রাজস্ব খাত অপরটি উন্নয়ন খাত। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬০ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২০ কোটি ২০ লাখ টাকা। স্থিতি ধরা হয়েছে পাঁচ কোটি ৪৫ লক্ষ ৬২ হাজার ১৪৯ টাকা।  প্রস্তাবিত বাজেটে আয় ও ব্যয় একই অংক দেখানো হয়েছে। 

আরও পড়ুন<<>>নড়াইলে জুলাইযোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

এসময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বিলকিছ আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেনী, প্রফেসর রফিকুল আহসান, প্রফেসর সাইফুল ইসলাম তপন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, লক্ষ্মীপুর বণিক সমিতির সহসভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক সম্রাট খিসা বলেন, নতুন অর্থ বছরের জন্য পৌরসভায় ৮৬ কোটি ৬১ লাখ ৮৬ হাজার ১ শত ৪৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নতুন বাজেটে ড্রেনেজ ব্যবস্থা, পাকা রাস্তা, মশা নিধন প্রকল্প, অসহায় দুস্থ ও গবীর মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রকল্প, ডেঙ্গু, চিকুন গুনিয়া ও মশাবাহিত রোগ প্রতিরোধের বিভিন্ন প্রকল্প অন্তভুক্ত করা হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভাকে গ্রীণ সিটি এবং ক্লিন সিটি হিসেবে গড়তে সকলের সহযোগীতা কামনা করেন পৌর প্রশাসক।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়