ছবি: আপন দেশ
খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন। সোমবার (০৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের আওতাধীন মধুমঙ্গল পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। পানছড়ি থানা পুলিশের ওসি ফেরদৌস ওয়াহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিভিন্ন সূত্র থেকে মধুমঙ্গল পাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।
বেশ কয়েকমাস থেকে পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত) গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে থেমে থেমে সংঘর্ষ চলছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































