Apan Desh | আপন দেশ

জামালপুরে ভুল প্রশ্নপত্রে ১০০ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:২৫, ৫ জুলাই ২০২৬

জামালপুরে ভুল প্রশ্নপত্রে ১০০ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা

ছবি: আপন দেশ

জামালপুরে ভুলবশত এইচএসসি পরীক্ষার্থীদের ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নপত্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নেয়া হয়েছে। এতে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ১০০ জন পরীক্ষার্থী উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

শনিবার (০৪ জুলাই) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা শেষে প্রশ্নপত্রে ২০২৫ সালের সিলেবাস উল্লেখ থাকতে দেখে তারা বিষয়টি বুঝতে পারেন। পরে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাদের সমাধানের আশ্বাস দেয়া হয়।

এক পরীক্ষার্থী বলেন, পরীক্ষা শেষে প্রশ্নপত্র দেখে বুঝতে পারি এটি আমাদের জন্য ছিল না। দুই বছর ধরে এ পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। কর্তৃপক্ষের একটি ভুলের কারণে আমার ফলাফলের ক্ষতি হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

আরেক পরীক্ষার্থী বলেন, সারা দেশের শিক্ষার্থীরা এক ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেও আমরা ১০০ জন ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছি। এখন আমাদের ফলাফল কী হবে, তা নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগ।

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মীর শওকত আলম মীর বলেন, প্রশ্নপত্র ২০টি করে একটি বান্ডেলে আসে। ৪২০২ নম্বর কক্ষের জন্য পাঁচটি বান্ডেল খোলা হয়েছিল। প্রতিটি বান্ডেলের গায়ে ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা থাকলেও ভেতরে ছিল ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র। পরীক্ষা শুরুর আগে সিল করা বান্ডেল খুলে প্রশ্নপত্র যাচাইয়ের সুযোগ না থাকায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেগুলোই পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। পরীক্ষা শেষে বিষয়টি জানা যায়। মূলত এ প্রশ্নপত্র অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ছিল।

আরও পড়ুন <<>> ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার ঘোষণা

তিনি আরও বলেন, বিষয়টি জানার পর রাজশাহী শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বোর্ড ওই ১০০ পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠাতে নির্দেশ দিয়েছে। তাদের উত্তরপত্র ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী নমনীয়ভাবে মূল্যায়ন করা হবে বলে বোর্ড জানিয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৬৯ জন অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ছিলেন। সব মিলিয়ে কেন্দ্রটিতে নয় শতাধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো জামালপুরে ভুল প্রশ্নপত্রে ১০০ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা খামেনির শেষকৃত্যে মার্কিন হস্তক্ষেপ, অংশ নেয়নি ১৩ দেশ দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী খামেনির দাফনের জন্য ইরানকে ‘ছুটি’ দিয়েছে: ট্রাম্প আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: এলজিআরডি মন্ত্রী জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় মিশর কেপ ভার্দের স্বপ্নযাত্রা থামিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা ভেনেজুয়েলার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ২৬৪৫ খামেনির শেষ বিদায়ে তেহরানে মানুষের ঢল