Apan Desh | আপন দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:২২, ৪ জুলাই ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার ঘোষণা

ছবি: আপন দেশ

বর্তমান সরকারের সময়েই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করা হবে বলে ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।

শনিবার (০৪ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ ঘোষণা দেন।

জাকারিয়া তাহের জানান, প্রস্তাবিত স্পোর্টস কমপ্লেক্সগুলোতে বিকেএসপিসহ সব ধরনের খেলাধুলার আধুনিক সুবিধা থাকবে। এছাড়া সমাবেশ থেকে কুমিল্লা বিমানবন্দর চালু করাসহ জেলার নানামুখী উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

আরও পড়ুন <<>> জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে নড়াইলে গণমিছিল

সমাবেশে কুমিল্লার সার্বিক উন্নয়ন প্রতিবেদন উপস্থাপন করেন কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। 

নাগরিক সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement