Apan Desh | আপন দেশ

শ্রীপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উদ্বোধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৬, ৪ জুলাই ২০২৬

শ্রীপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উদ্বোধন

ছবি: আপন দেশ

গাজীপুরের শ্রীপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাওনা শাখার উদ্যোগে গ্রাহক সেবা মাস উদ্বোধন হয়েছে। 

শনিবার (০৪ জুলাই) সকাল ১০টায় শাখা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রাহকদের উন্নত, দ্রুত ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাওনা শাখার ব্যবস্থাপক মুহাম্মদ নজরুল ইসলাম।  সঞ্চালনা করেন শ্রীপুর পৌর জামায়াতের সেক্রেটারি মো. আবুল হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর পৌর শাখার আমীর ডা. মো. আনিসুজ্জামান। 

আরও পড়ুন<<>>কালীগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে চেক-চাল বিতরণ 

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। গ্রাহকদের আস্থা ও বিশ্বাসই একটি আর্থিক প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ। তাই গ্রাহকদের সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদান নিশ্চিত করতে হবে।

ডা. মো. আনিসুজ্জামান বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে সেবার পরিধি ও মান আরও উন্নত করার আহবান জানান তিনি।

এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ মো. আইয়ুব আলী, পিয়ার আলী কলেজের সহকারী অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ মোল্লা, গোসিঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আতাউল হক প্রমূখ।

ব্যাংকের ব্যবস্থাপক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গ্রাহকসেবার মানোন্নয়ন, আমানত সংগ্রহ, বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণ এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইসলামী ব্যাংক নিরলসভাবে কাজ করছে। এ ধরনের গ্রাহক সেবা কার্যক্রম ব্যাংক ও গ্রাহকের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়