Apan Desh | আপন দেশ

ক্ষতিগ্রস্ত

বিষাক্ত গ্যাসে মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার

বিষাক্ত গ্যাসে মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত আটজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।  এ ঘটনায় সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে মন্ত্রী নিহত শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মন্ত্রী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনায় আহত ব্যক্তিকে দেখতে যান। এ সময় তিনি  এ কথা বলেন।

০৫:৩৪ পিএম, ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার

অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে যে ক্ষতি করছেন

অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে যে ক্ষতি করছেন

আধুনিক জীবনযাত্রায় দিনের বড় একটি অংশই এখন স্মার্টফোনের স্ক্রিনে কেটে যাচ্ছে। কারণ ছাড়াই দীর্ঘ সময় ফোন ব্যবহার করা একটি সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে। কখনো সোশ্যাল মিডিয়ায় স্ক্রল, নিউজফিডে রিঅ্যাকশন বা কমেন্ট, আবার কখনো রিলস ও শর্টস দেখা—এভাবেই সময় অজান্তেই পার হয়ে যায়। পাশাপাশি পডকাস্ট শোনা বা প্রিয়জনের সঙ্গে কথাও বলা হয় ফোনের মাধ্যমে। বিনোদনের মাধ্যম হিসেবে এ ব্যবহার স্বাভাবিক মনে হলেও বিজ্ঞানীরা বলছেন, এর পেছনে লুকিয়ে আছে গুরুতর জৈবিক ঝুঁকি। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত স্ক্রিন টাইম শুধু চোখের ক্ষতিই করে না, এটি মস্তিষ্কের বয়স বৃদ্ধির পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল করে দিতে পারে।

১১:০৩ এএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

‘পূর্বাঞ্চলে ‌বন্যায় ১৪৪২১ কোটি টাকার ক্ষতি’

‘পূর্বাঞ্চলে ‌বন্যায় ১৪৪২১ কোটি টাকার ক্ষতি’

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। রোববার (৬ অক্টোবর) ধানমণ্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত বন্যায় ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ফাহমিদা খাতুন বলেন, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা জিডিপির দশমিক ২৬ শতাংশ। এরমধ্যে কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। যার পরিমাণ ৫ হাজার ১৬৯ কোটি টাকা। অবকাঠামো খাতে ৪ হাজার ৬৫৩ কোটি টাকার ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘরবাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে ২ হাজার ৪০৭ কোটি টাকা।

১২:১৫ পিএম, ৬ অক্টোবর ২০২৪ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement