Apan Desh | আপন দেশ

পলাশবাড়ী চৌমাথা এলাকায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৪, ৩০ জুন ২০২৬

পলাশবাড়ী চৌমাথা এলাকায় ১৪৪ ধারা জারি

ফাইল ছবি, আপন দেশ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চৌমাথা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারী কার্যবিধির এ ধারা জারি করা হয়। 

মঙ্গলবার (৩০ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নে দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে পলাশবাড়ী চৌমাথা এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে ভাতিজাকে হত্যা মামলায় চাচার মৃত্যুদণ্ড

 এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। এ ধারা পলাশবাড়ী চৌমাথা থেকে চারদিকে ৫০০ মিটার পর্যন্ত জারি থাকবে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

এ সময়ে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, স্লোগান, শব্দবর্ধক যন্ত্র ব্যবহার এবং লাঠিসহ যে কোনো ধরনের অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে সাধারণ যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে পলাশবাড়ী থানার ওসি ১৪৪ ধারা কার্যকর রাখতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch