Apan Desh | আপন দেশ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

ব্যারাকে ফিরবে সব সেনা

ব্যারাকে ফিরবে সব সেনা

আওয়ামী লীগ আমলে ২০২৪ সালের জুলাই মাসে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছিলেন সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকারের পুরোটা সময়জুড়েই মাঠে ছিলেন তারা। নির্বাচিত সরকার আসার পর এখন তারা ব্যারাকে ফিরে যাবেন। মঙ্গলবার (০৫ মে) আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে মাঠ পর্যায়ে থাকা সব সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেয়া হবে। আগামী ৬ জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে বলেও জানানো হয়। শুরুতে দূরবর্তী জেলা থেকে সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো হবে। পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেয়া হবে।

০৮:০৩ পিএম, ৬ মে ২০২৬ বুধবার

অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী

অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী

দেশের অভ্যন্তরীণ জরুরি সেবায় নিয়োজিত সব বাহিনীর যানবাহন দেশের যেকোনো পেট্রল পাম্প থেকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে এমন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, কারাবন্দিদের নিরাপদ চলাচলসহ গুরুত্বপূর্ণ জরুরি সেবায় নিয়োজিত যানবাহন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ স্বাক্ষরে গত ১৫ এপ্রিল এ নির্দেশনা দেয়া হয়। শনিবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। নির্দেশনায় বলা হয়, কারাগারের বিভিন্ন জরুরি প্রয়োজনে দিনরাত যেকোনো সময় বন্দি স্থানান্তর, অসুস্থ বন্দিকে হাসপাতালে পাঠানো ও দাফরিক কাজে যানবাহন ব্যবহার করতে হয়। 

০৯:৪২ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

নববর্ষের নিরাপত্তায় থাকছে স্পেশাল কমান্ডো ফোর্স

নববর্ষের নিরাপত্তায় থাকছে স্পেশাল কমান্ডো ফোর্স

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি না থাকলেও যেকোনো ধরনের নাশকতামূলক হামলা মোকাবিলায় র‍্যাবের স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনা বটমূলে বাংলা নববর্ষ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে র‌্যাব কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি এসব কথা জানান।

০৫:০৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করা হবে: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করা হবে: প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, তিনি নিজেও সশস্ত্র বাহিনীর পরিবারের সদস্য। দেশের প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকার কাজ করছে। সশস্ত্র বাহিনীর মূল লক্ষ্য পূরণে সবাইকে একযোগে দেশের জন্য কাজ করার আহবান জানান তিনি।

০৫:৪৫ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই সরকারের মূল অগ্রাধিকার’

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই সরকারের মূল অগ্রাধিকার’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিগত সময়ে ইস্যু করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পুনঃযাচাই, পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ, ওসি-এসপি পদায়ন পদ্ধতি পুনর্বিবেচনা এবং পাসপোর্ট সেবায় নতুন সহায়ক ব্যবস্থা চালু করা হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতরের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। পুলিশের জবাবদিহিতা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সময়ে রাজনৈতিক হস্তক্ষেপে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেটি অবশ্যই পুনরুদ্ধার করতে হবে। পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, তবে জবাবদিহি নিশ্চিত করা হবে।

০৪:২৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর-সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। তাই আমাদের নিকট জনগণের প্রত্যাশা অনেক। সে প্রত্যাশা পূরণে আমরা দ্রুত আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে চাই।

০৪:৫২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

‘বাহিনীতে লুকিয়ে থাকা অপরাধীদের বিচারের আওতায় আনা হবে’

‘বাহিনীতে লুকিয়ে থাকা অপরাধীদের বিচারের আওতায় আনা হবে’

বিভিন্ন বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা গুম, খুন ও নির্যাতনের সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না। প্রকৃত দায়ীদের জন্য কঠোর শাস্তির বিধান করা হবে। সোমবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাহিদ ইসলাম। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তার এ ভাষণটি সম্প্রচার করে। নাহিদ ইসলাম বলেন, আমাদের বিভিন্ন বাহিনীর ভেতরে কিছু অপরাধী ঘাপটি মেরে আছে। তারা বিগত দিনে গুম, খুন, নির্যাতন ও লুটপাটের মতো জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত ছিল। এ সমস্ত অপরাধীকে খুঁজে বের করা হবে। তাদের শনাক্ত করার কাজ চলবে। ইনসাফ প্রতিষ্ঠার জন্য তাদের বিচার করা জরুরি। আমরা একটি অপরাধমুক্ত রাষ্ট্র গড়তে চাই।

০৭:৪৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement