Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে ভাতিজাকে হত্যা মামলায় চাচার মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৩, ৩০ জুন ২০২৬

টাঙ্গাইলে ভাতিজাকে হত্যা মামলায় চাচার মৃত্যুদণ্ড

ফাইল ছবি, আপন দেশ

টাঙ্গাইলে গোপালপুরে ভাতিজাকে হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি অপহরণের দায়ে তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। মরদেহ গুমের দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ মামলার রায় ঘোষণা করেন। 

আরও পড়ুন<<>>ইউএনওকে হয়রানি প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

সাজাপ্রাপ্ত নূরনবী গোপালপুরের নবধূলটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

সরকারি কৌঁসুলি ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ৮ অক্টোবর মুক্তিপণের দাবিতে কেএম রাহেনুল ইসলাম আরাফকে কয়েকজনের সহযোগিতায় অপহরণ করেন চাচা নুরনবী। এ ঘটনায় ১১ অক্টোবর নাসির উদ্দিন গোপালপুর থানায় মামলা করেন। পরের দিন কালিয়াকৈর এলাকা থেকে কেএম রাহেনুল ইসলাম আরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement