ছবি: আপন দেশ
পঞ্চগড়ের তেতুঁলিয়ার ইউএনও আফরোজ শাহিন খসরুকে নিয়ে ঘুষ গ্রহণের মিথ্যা অপবাদ ও হয়রানি করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (৩০ জুন) সকালে তেতুঁলিয়া উপজেলা পরিষদের সামনে কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচী পালন করেন ৷
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বলেন, একজন অফিসারের বিরুদ্ধে এ রকম মিথ্যা ও সাজানো অপবাদ তুলে মান-সম্মান ক্ষুন্ন করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা তদন্ত সাপেক্ষে বিচার চাই।
উপজেলা শিক্ষা অফিসার মো. শওকত আলী বলেন, উপজেলায় যে সকল কর্মকর্তা ও কর্মচারী চাকুরি করেন তাদের সুনাম আছে। পরশু দিনের ঘটনায় আমারা আতঙ্কিত। উর্মি নামের একজন নারীরকে বা কাহারো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে খুব সুপরিকল্পিতভাবে ইউএনও’র বিরুদ্ধে এ মিথ্যা অপবাদ ছড়িয়েছে। যা দুঃখজনক। আমরা কর্মস্থলে সঠিক পরিবেশের জন্য জনগণের সহযোগিতা চাই।
আরও পড়ুন<<>>কেশবপুরে মধু শিক্ষা নিকেতনে বৃক্ষরোপণ কর্মসূচি
২নং তিরনই হাট ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসারে সঙ্গে বিগত দু’বছর ধরে নানামুখী কাজ করেছি। কখনো খারাপ কিছু দেখিনি। কিন্তু একজন ভারসাম্যহীন ও ভবঘুরে নারী কিভাবে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ দেয়ার কথা তুলছে। আমার জানামতে, ছেলের জন্য কোন দরখাস্ত উপজেলা পরিষদে করেনি। বিষয়টি বানোয়াট ও ভীত্তিহীন হওয়ায় তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান। সুষ্ঠু দাফতরিক কর্ম পরিবেশ নিশ্চিত দাবি করেন। এছাড়া ইউএনও আফরোজ শাহিন খসরুকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করা হয়েছে। তার প্রতিবাদেরই এ কর্মসূচী পালন করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































