Apan Desh | আপন দেশ

পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:১০, ৬ জুন ২০২৬

পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন

ছবি: আপন দেশ

রাজশাহীর বাগমারায় শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানের লীজ নেয়া একটি মৎস্য চাষ প্রকল্পে বিষ ঢেলে দিয়ে প্রায় অর্ধকোটি টাকার চাষকরা মাছ নিধনের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর স্থানীয় আওয়ামী লীগের দুইজন নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় শুক্রবার (০৫ জুন) শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফ আলী ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহের সহ অজ্ঞাত আরো ৫-৬ জনের বিরুদ্ধে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

জানা গেছে, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান শুভডাঙ্গা ইউনিয়নের শুভডাঙ্গা থেকে রাঘোপাড়া গ্রাম পর্যন্ত দাঁড়ার দুই পাশে ৭০ বিঘা জমি ৫ বছরের জন্য লীজ নিয়ে প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করে আসছেন। 

শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফ আলী খাঁ ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহেরসহ আওয়ামী লীগের স্থানীয় আরো কিছু নেতা-কমীরাও ওই প্রকল্পের সঙ্গে শেয়ারদার হিসাবে যুক্ত ছিলেন। কিন্তু চব্বিশের ০৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে তারা আত্মগোপন করেন। 

আরও পড়ুন<<>>ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, সচেতনতামূলক সভা

সম্প্রতি আশরাফ আলী ও আবু তাহের এলাকায় ফিরে আসার পর ওই মৎস্য চাষ প্রকল্প দখলের জন্য আতাউর রহমানকে হুমকি দেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জেরে শুক্রবার ভোরে ওই প্রকল্পের পানিতে শত্রুতা করে বিষ ঢেলে দেয়া হয়। এতে ওই প্রকল্পের রুই, কাতলা, মৃগেল, সিলভারকাপ, জাপানী রুই, কালবাউস ও গ্রাসকাপসহ বিভিন্ন প্রজাতীর চাষকরা সব মাছ মরে পানিতে ভেঁসে উঠে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রকল্পের মালিক আতাউর রহমান অভিযোগে দাবি 
করেছেন।

বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, এটি একটি অমানবিক ঘটনা। এ বিষয়ে অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার মূল হোতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়