Apan Desh | আপন দেশ

ধান

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্রিকস সম্মেলনে অংশ নিতে যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে সন্তুষ্ট নয় ঢাকা। তবে ভারতে সরকার প্রধানের দ্বিপক্ষীয় সফর হতে পারে।

০৪:২৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (০৯ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার সহকারি প্রেস সচিব শাহরিয়ার পামির। তিনি বলেন, বৈঠকে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি, বায়ু-পানি-মাটি-শব্দদূষণ নিয়ন্ত্রণ-বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতিসহ ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে।

০১:৩৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির অংশ হিসেবে পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে শুরু করা ‘একটি শিশু একটি বৃক্ষ’ আলোকে এ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এ সময় তিনি একটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

০৩:৪৬ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement