ছবি: আপন দেশ
জয়পুরহাট সদর থানার ট্রান্সফরমার চুরি মামলায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের দুদিয়াপাড়া এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ১০ কেভিএ ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এ ঘটনায় জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (মানব সম্পদ) মো. মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন<<>>খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য
পরে ডিবি পুলিশের অভিযানে মামলার আসামি মো. মুনসুর (৪৮), মো. আহসানুর ইসলাম (৩৫) ও মো. শাহারুল ইসলাম (৫০)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ট্রান্সফরমারের ট্যাংক, কয়েলসহ বিভিন্ন যন্ত্রাংশ ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































