Apan Desh | আপন দেশ

বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু

মেট্রোরেলে নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৯, ২৯ জুলাই ২০২৬

মেট্রোরেলে নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা নিরীক্ষা (সেফটি অডিট) কমিটির তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নের জন্য ১০ সদস্যের একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সংবাদ মাধ্যমে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, এমআরটি লাইন-৬-এ বিয়ারিং প্যাড পড়ে সংঘটিত দুর্ঘটনা নিয়ে হাইকোর্টে দায়ের করা রিট পিটিশনের শুনানিতে নিরাপত্তা নিরীক্ষা কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে। সে নির্দেশনা বাস্তবায়নেই এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহবায়ক করা হয়েছে ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব, এনডিসি, পিএসসি (প্রকল্প পরিচালক, এমআরটি লাইন-৬), মো. সারওয়ার উদ্দীন খান (প্রকল্প পরিচালক, এমআরটি লাইন-১), মৃণাল কান্তি বণিক (মহাব্যবস্থাপক, রোলিং স্টক), মোহাম্মদ শাহজাহান (অতিরিক্ত প্রকল্প পরিচালক, সিভিল, এমআরটি লাইন-৬)।

এ ছাড়াও আছেন মোহাম্মদ মনিরুজ্জামান (অতিরিক্ত প্রকল্প পরিচালক, আন্ডারগ্রাউন্ড, এমআরটি লাইন-১), মো. রেজাউর রহমান আকন্দ (অতিরিক্ত প্রকল্প পরিচালক, ইলেকট্রিক্যাল, সিগন্যাল, টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক, এমআরটি লাইন-৬), মো. আরিফুর রহমান (মহাব্যবস্থাপক, পি-ওয়ে অ্যান্ড সিভিল) এবং মীর মনজুর রহিম (মহাব্যবস্থাপক, ইলেকট্রিক্যাল)। উপপ্রকল্প পরিচালক (সিভিল-২, আন্ডারগ্রাউন্ড, এমআরটি লাইন-১) খালেদ আনোয়ার সাগর কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত: দিনেশ ত্রিবেদী

অফিস আদেশ অনুযায়ী, কমিটি নিরাপত্তা নিরীক্ষা কমিটির প্রতিবেদন ও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী করণীয় নির্ধারণ ও বাস্তবায়ন করবে। একই সঙ্গে এমআরটি লাইন-৬ প্রকল্প এবং সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে। প্রয়োজনে নিরাপত্তা নিরীক্ষা কমিটির সঙ্গেও সমন্বয় করবে এবং সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন নির্ধারিত সময়ে কর্তৃপক্ষের কাছে দাখিল করবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ